শিক্ষাঙ্গন চিরকুট
ফজিলাতুননেসা হলের শিক্ষা সমাপনী২৪ মার্চ। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুননেসা মুজিব হলের চোহারা একটু একটু করে বদলাতে শুরু করেছে। হল মিলনায়তনটি সাজানো হয়েছে বর্ণিল সাজে। সেখানে জড়ো হয়েছে সোনালি রঙের শাড়ি পরা পরিরা। ওমা? কেন, অনুষ্ঠান নাকি? এমন প্রশ্ন মনে আসতেই দৃষ্টি পড়ল ব্যানারের দিকে ‘শিক্ষা সমাপনী অনুষ্ঠান ২০০৩-০৪’। দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটি একটি বিদায় অনুষ্ঠান। এ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন হলের শিক্ষার্থীরা। হল প্রাধ্যক্ষ গুলশান আরা লতিফার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ক্যাম্পাস ছেড়ে যাওয়ার এই অনুভূতি সাময়িক। এরপর তোমরা ছড়িয়ে পড়বে বিস্তৃত পরিসরে। তোমাদের কর্মের বলয় হবে সুদূরপ্রসারী।’ বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সাদিয়া আফরিন। ফুলেল শুভেচ্ছা ছাড়াও শিক্ষার্থীদের দেওয়া হয় স্মরণিকা প্রদীপ্ত। —শারমিন নাহারডুয়েটে সৃজনীর নানা আয়োজনদেশজ সংস্কৃতির সুষ্ঠু বিকাশে আমরা সোচ্চার—স্লোগান নিয়ে এগিয়ে চলেছে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন সৃজনী। স্বাধীনতা দিবসের আগের দিন ২৫ মার্চ সন্ধ্যায় সংগঠনটি ‘সেই কাল রাত্রি’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয় মিলনায়তন চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে ছিল কবিতা আবৃত্তি, নাচ, দেশাত্মবোধক গান, একক অভিনয়সহ নানা আয়োজন। অনুষ্ঠানে সংগঠনটির উদ্যোগে প্রকাশিত একুশের দেয়ালিকায় সেরা লেখক নির্বাচিত হন প্রথম আলো ডুয়েট বন্ধুসভার সভাপতি শরিফুল ইসলাম। তাঁর হাতে সেরা লেখকের পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে সেখানে সৃজনীর সদস্যরা মুনির চৌধুরীর কবর নাটক মঞ্চস্থ করেন। এতে পুলিশ পরিদর্শক চরিত্রে রানা, ফকির—সালাউদ্দীন, নেতা—প্রকাশ, মূর্তি-১—সুমন, মূর্তি-২—ইন্দ্রজিত্ এবং গার্ডের চরিত্রে অভিনয় করেন জাকির। মধ্যরাত পর্যন্ত চলে এসব আয়োজন। — নাজমুল লিখন