শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভলিবলে চ্যাম্পিয়ন বেগম ফজিলাতুননেসা মুজিব হলবিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার পাশাপাশি মেয়েরা নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তহল ভলিবল প্রতিযোগিতা ২০১০-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বেগম ফজিলাতুননেসা মুজিব হল। ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শরীরচর্চা কেন্দ্রের মাঠে ফাইনাল খেলায় তারা বেগম রোকেয়া হলকে ২-০ সেটে পরাজিত করে। ৫ এপ্রিল জিমনেসিয়াম মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শরীরচর্চা কেন্দ্রের প্রধান দিদারুল ইসলাম। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট চারটি ছাত্রীহল অংশ নিয়েছে।এ সময় বেগম ফজিলাতুননেসা মুজিব হলের প্রাধ্যক্ষ গুলশান আরা লতিফা বলেন, ‘মেয়েরা যে খেলাধুলায় এগিয়ে এসেছে, তা দেখে আমি খুবই খুশি; বিশেষ করে পড়াশোনার পাশাপাশি সংস্কারমুক্ত মন নিয়ে খেলাধুলায় মেয়েরা যে পারদর্শিতা দেখিয়েছে, তা সবার জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। তাই এ জয় শুধু খেলোয়াড়দের নয়, বরং এ জয় আমাদের সবার।’ —শারমিন নাহারফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনকালপরিক্রমায় গুটি গুটি অথচ দৃপ্ত পদক্ষেপে শততম বর্ষে পা রাখল ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। শতবর্ষে পা রাখার সেই মাহেন্দ্রক্ষণটি স্মরণীয় করে রাখতে ৩ এপ্রিল দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা, একপর্যায়ে যা রূপ নেয় নবীন-প্রবীণের মিলনমেলায়। সকাল ১০টার দিকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে তা শেষ হয়। এরপর চলে স্মৃতি রোমন্থন ও আলোচনা অনুষ্ঠান। বাঁধভাঙা এই আনন্দ-উচ্ছ্বাস পূর্ণতা পায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সবশেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।—নিরা শারমিনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুদ্ধবিরোধী ও মুক্তিযুদ্ধবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী‘যুদ্ধাপরাধীদের বিচার করো ও ধর্মভিত্তিক রাজনীতি আইন করে বন্ধ করো’—এ স্লোগান সামনে রেখে ২৪ ও ২৫ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক ও যুদ্ধবিরোধী আলোকচিত্র প্রদর্শিত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন এ প্রদর্শনীর আয়োজন করে। ২৪ মার্চ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তপন চত্বরে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শহীদ শিক্ষক মীর আব্দুল কাইয়ুমের কন্যা ও বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবা কানিজ। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র ইউনিয়নের সভাপতি রফি আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নবদ্বীপ লাকড়া, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা সাদিকুর রহমান প্রমুখ। প্রদর্শনীতে ১০১টি মুক্তিযুদ্ধের তথ্যভিত্তিক আলোকচিত্র, ৫০টি যুদ্ধবিরোধী আলোকচিত্র ও যুদ্ধাপরাধীদের ব্যঙ্গাত্মক চিত্রসংবলিত ব্যানার এবং দেশবরেণ্য ২০ জন ব্যক্তির ছবি স্থান পায়। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজের আহ্বায়ক অধ্যাপক শাহ্ নওয়াজ আলী বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে ক্যাম্পাসের শিক্ষার্থীসহ সবার মধ্যেই মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হবে। —কুদরাত-ই-খুদাবিনা মূল্যে স্বাস্থ্যসেবাআজ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ। কর্মসূচির মধ্যে থাকছে বিনা মূল্যে দাঁতের বিভিন্ন সমস্যা সমাধানসহ সচেতনতামূলক কার্যক্রম। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের অধ্যক্ষ সৈয়দ মোজাম্মেল হোসেন। আগ্রহীরা আসতে পারেন সকাল ১০টা থেকে, এই ঠিকানায়—ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ, ১২০/এ আউটার সার্কুলার রোড, সেঞ্চুরি আর্কেড, মগবাজার, ঢাকা।—সিদ্ধার্থ মজুমদারল্যাবরেটরিয়ানদের আনন্দের এক দিনঅনেক বছর পর বন্ধুদের সঙ্গে দেখা। স্কুল পালানো সাথিদের সঙ্গে আবার দেখা, তবে এবার আর স্কুল পালানোর কোনো উপায় ছিল না। কারণ দেখা হয়েছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের পুনর্মিলনীতে। অনুষ্ঠানের শুরুটা হয়েছিল স্কুল শুরুর মতো করে অ্যাসেম্বলির মাধ্যমে। ১৯৬৪ সালে এসএসসি পাস করা ছাত্রদের সঙ্গে ২০০৯ সালে পাস করা ছাত্ররা একসঙ্গে। বাবার বয়সীরাও এখানে ভাই ভাই। নাশতা খেতে গিয়ে দেখি, টিফিনের সেই গরম গরম শিঙ্গাড়া, চপ, জিলাপি ভাজা হচ্ছে। পুরোনো বন্ধুরা সবাই মিলে বসলাম শামিয়ানার নিচে। শুরু হলো আড্ডা। এর মাঝেই একদল ছাত্র মহসিন স্যারকে কোলে করে সারা স্কুলে ঘোরা শুরু করল, সেটা নিয়ে শুরু হলো আরেক মজা। বন্ধুদের সঙ্গে, স্যারদের সঙ্গে, বড় ভাইদের সঙ্গে ছবি তোলা যেন শেষই হচ্ছিল না। দুপুর গড়িয়ে আসতেই খিদেয় পেট চোঁ চোঁ করছিল। খেতে বসে খাওয়ার চেয়ে কথাই বেশি হলো। হাউসগুলোর মধ্যে কোনোটি শ্রেষ্ঠ, তা নিয়ে লড়াই মেটানোর জন্য দড়ি খেলা শুরু হতেই বড় ছোট সবাই ছুটল মাঠের দিকে। বিকেলের র্যাফল ড্রতে ঢাকা-ব্যাংকক-ঢাকা যুগল টিকিটটি যখন ২০০৭ সালে পাস করা একজন ছাত্র পেল, বড় ভাইয়েরা তখন তাকে নানা ধরনের উপদেশ দিতে থাকল। শেষ মজা শুরু হলো কনসার্ট শুরুর মাধ্যমে। ‘অর্থহীন’ ও ‘ওয়ারফেজ’ গান করল। রাতের আকাশে ফানুস ওড়ানো হলো। অনুষ্ঠান শেষে যখন থিম সংগীত গাওয়া শুরু হলো কেউই আবেগ ধরে রাখতে পারল না। মজার ব্যাপার হলো, পুরো অনুষ্ঠানটিতে কোনো মেয়ে ছিল না। আমরা বয়েজ স্কুলের ছেলেরা স্কুলের সেই দিনে পুরোপুরিভাবেই ফিরে গিয়েছিলাম। রাত সাড়ে ১০টায় যখন মিলনমেলা ভাঙল তখন কারোরই হুঁশ নেই। পুরোনো বন্ধুর সঙ্গে কাঁধে কাঁধ রেখে বাড়ি ফেরার পালা।—ফেরদৌস আহমেদ