শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনসিসির বর্ষবরণবৈশাখের প্রথম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির এয়ারফোর্স উইং (বিমান শাখার) বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বৈশাখকে বরণ করে নেয়। সেদিন বিশ্ববিদ্যালয়ের রুমি ভবনের দ্বিতীয় তলায় চমনারা স্মৃতি মিলনায়তনে বাংলা ১৪১৭ সনকে স্বাগত জানান ক্যাডেটরা। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল গান, কবিতা, নাচ, পান্তা-ইলিশ খাওয়া, নবীন ক্যাডেটদের বরণসহ নানা আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ক্যাডেট আন্ডার অফিসার তুষার কান্তি রায়, ফাতেমা, সার্জেন্ট শাহীনসহ অন্য ক্যাডেটরা। অনুষ্ঠান শেষে বৈশাখী শোভাযাত্রা বের হয় রুমি ভবন থেকে।—জুবায়ের কবিরচবি রাজনীতিবিজ্ঞানের ৪০ বছরচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা যখন নেচে-গেয়ে বিশ্ববিদ্যালয়-জীবনের স্মৃতিচারণা করছিলেন, বর্তমান শিক্ষার্থীরা তখন হাতে তালি দিয়ে আর নেচে নেচে দারুণ উপভোগ করছিলেন। ৩ এপ্রিল নগরের স্মরণিকা কমিউনিটি সেন্টারে রাজনীতিবিজ্ঞান বিভাগের ৪০ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী উৎসব উদ্যাপিত হয়। বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে উৎসবটি। হাসি, গান, আড্ডা আর স্মৃতিচারণায় কেটে যায় সারাটি দিন। ছাত্রছাত্রীদের আনন্দে স্বতঃস্ফূর্ত অংশ নেন শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকারাও। বিকেলে শুরু হয় অপু ও নিতুর উপস্থাপনায় সাংস্কৃতিক অনষ্ঠান। অতিথিশিল্পী ও বিভাগের ছাত্রছাত্রীরা গান পরিবেশন করে জমিয়ে তোলেন উৎসব।—ফজলে এলাহীআইইউবিতে একাডেমিক অ্যাওয়ার্ড প্রদানইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২০০৯ সালের কৃতী শিক্ষার্থীদের একাডেমিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ৮ এপ্রিল, ২০১০ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০০৯ সালের ৩৫৩ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের মধ্যে ভাইস চ্যান্সেলর অনার লিস্টভুক্ত ৩০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং ডিনস্ অনার লিস্টভুক্ত ১৯ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকার ‘বুক অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক বজলুল মোবিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ওমর রহমান এবং রেজিস্ট্রার তানভীর এ খান।—হাসান সাইমুমকুষ্টিয়ায় নানা আয়োজনে বর্ষবরণনানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা নতুন বর্ষকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় অনুষদ ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে অনুষদ ভবনসংলগ্ন উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শেখ রজিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন। মুখ্য আলোচক ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক লেখক ও গবেষক আবুল আহসান চৌধুরী। শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।—তৌহিদী হাসানচুয়েটে শিক্ষা সমাপনীচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৩৬তম ব্যাচ ৭ ও ৮ এপ্রিল উদ্যাপন করল তাদের শিক্ষা সমাপনী উৎসব বা র্যাগ ডে। নাচে, গানে, হাসি আর আনন্দে তারা স্মরণীয় করে রাখল বিশ্ববিদ্যালয়ে তাদের শেষ বেলা। ৭ এপ্রিল শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। শোভাযাত্রায় রাজা-রানির চরিত্রে সেজেছিলেন দিপু ও অনুভা। বিকেলে ক্যাম্পাস মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দ্বিতীয় দিন সকালে শিক্ষার্থীরা মেতে ওঠেন রঙের খেলায়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। আফিফ ও শান্তনু মনির ‘পথে চলতে’ গানটির মিউজিক ভিডিও, শুভর ইঞ্জিনিয়ারদের বিয়ে-পরবর্তী জীবন নিয়ে নাটিকা, ফ্যাশন শো, শিপলু, শম্পা আর কায়সার-করুণাশীষের গানসহ আরও অনেক মজার মজার পর্ব দর্শকদের ভীষণ আনন্দ দেয়। —কাউসার মো. নূরুন্নবী ইউআইটিএস ক্যাম্পাসে বর্ণাঢ্য বর্ষবরণবাংলা নতুন বছরকে বরণ করে নিতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) রাজশাহী ক্যাম্পাস। ওই দিন সকালে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর পিঠা উৎসব ও চিঁড়া-দই-মিষ্টি দিয়ে আপ্যায়নের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ইউআইটিএসের শিক্ষক মোহাম্মদ সোলায়মান, মিন্টু কুমার সরকার, আরমিন খাতুন ও হোসনে আরার প্রাণবন্ত উপস্থাপনায় এসব সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউআইটিএসের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউআইটিএস রাজশাহী ক্যাম্পাসের সমন্বয়ক আইনজীবী আরমান আলী, অধ্যাপক ইদ্রিস আহমেদ, আমজাদ হোসেন, গোলাম কিবরিয়া, শাহিন জোহরা, ইমরান পারভেজ খান, অনিল কুমার সাহা প্রমুখ।—কুদরাত-ই-খুদাঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তির লড়াই‘গণতান্ত্রিক সরকার গড়ে ওঠার প্রধান শর্ত বৈষম্য’ বিষয়ের পক্ষে বলছে বেগম ফজিলাতুননেসা মুজিব হল। আর প্রতিপক্ষ জহুরুল হক হল। মৌলিক অধিকারের ক্ষেত্রে বৈষম্য যখন প্রকট আকার ধারণ করে, তখনই প্রতিবাদী হয়ে ওঠে জনগণ। ইতিহাসের কালপরিক্রমা আর বর্তমান প্রেক্ষাপট যুক্ত করে যুক্তির তীব্র বাক্যবাণে প্রতিপক্ষকে জর্জরিত করে চলেছেন ফজিলাতুননেসা মুজিব হলের বিতার্কিকেরা। অন্যদিকে গর্জে উঠেছেন জহুরুল হক হলের বিতার্কিকেরাও। তাঁদের বক্তব্য, বৈষম্যের চিত্র শুধু মৌলিক অধিকারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এককেন্দ্রিক রাষ্ট্রক্ষমতা বরাবরই মানবতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই বিকেন্দ্রীকরণের পাশাপাশি ক্ষমতার ভারসাম্য আনা দরকার। আর সে জন্যই প্রয়োজন গণতন্ত্র। এটি সংসদীয় পদ্ধতির বিতর্কের খণ্ডটিত্র। বেগম ফজিলাতুননেসা মুজিব হলের তার্কিক পরিষদের উদ্যোগে ১৫ থেকে ১৭ এপ্রিল অনুষ্ঠিত হলো আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১০। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ২৪টি বিতর্ক দল অংশ নিয়েছে। প্রতিযোগিতা সম্পর্কে ফজিলাতুননেসা মুজিব হলের প্রাধ্যক্ষ গুলশান আরা লতিফা বলেন, সমকালীন বিষয় ও সমস্যা নিয়ে শিক্ষার্থীদের উপস্থাপতি যুক্তিতর্ক ও সমাধান সংকট উত্তরণের পথে আমাদের বিশেষভাবে সহায়তা করবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় জহুরুল হক হলের হাউস অব ডিবেট। — শারমিন নাহার