শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে পেশা মেলাঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে ছয় দিনব্যাপী পেশা মেলা। বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ফেয়ার ২০১০ শিরোনামের এই মেলা শুরু হয়েছে ২৫ এপ্রিল। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আজ থেকে শুরু হয়েছে মেলার সবচেয়ে আকর্ষণীয় অংশ চাকরির মেলা। এতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো স্নাতকদের কাছ থেকে জীবনবৃত্তান্ত জমা নেবে। এখানেই কিছু প্রতিষ্ঠান তাদের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করবে। কেউ জীবনবৃত্তান্ত নেবে ভবিষ্যতে চাকরির সুযোগ দেওয়ার জন্য। এ ছাড়া চাকরির এই মেলায় শিক্ষার্থীদের পেশাবিষয়ক নানা পরামর্শ দেবেন পেশাজীবীরা। ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই মেলার সহযোগী প্রথম আলো।তরুণদের চলচ্চিত্র নিয়ে উত্সববিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র নিয়েই রোববার থেকে শুরু হয়েছে চতুর্থ আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সব ২০১০। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত চার দিনব্যাপী এ চলচ্চিত্র উত্সবের আজ শেষ দিন। ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হওয়া এ উত্সবের শেষ দুই দিনের আয়োজন শুধুই জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ নির্মাতারাই ছিলেন এই উত্সবের মূল আকর্ষণ। তরুণেরা তাদের মতো করে তাদের কথাগুলোকে তুলে ধরেছে বড় পর্দায়। কয়েক মাস ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রপ্রেমী ছাত্ররা মেতে ছিলেন এই উত্সব নিয়ে। ‘চিত্রনাট্য তৈরি, শুটিং, সম্পাদনা—সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় কেটেছে কয়েকটা দিন। উত্সবে নিজেদের ছবি দেখে ভুলে গেছি সব কষ্ট।’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ নির্মাতা সৌভিক। উত্সবে বাংলাদেশের ২৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।—পার্থ সরকারটিএসসিতে প্রজাপতি প্রদর্শনীপ্রজাপতি, প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতির কাছে এমন প্রশ্ন সবার। হ্যাঁ, প্রকৃতির দৃষ্টিনন্দন প্রাণীদের মধ্যে প্রজাপতি অনন্য। প্রজাপতির পাখা কখনো হার মানায় শিল্পীর রং-তুলিতে আঁকা চিত্রকর্মকেও। প্রজাপতি শুধু বর্ণিল রঙের বাহারে মানুষকে মুগ্ধই করে না, সঙ্গে সঙ্গে পরিবেশের জীববৈচিত্র্য অক্ষুণ্ন রাখতেও তত্পর। কিন্তু আমাদের দেশে ভীষণভাবে কমে আসছে এই প্রাণীটির সংখ্যা। এই দৃষ্টিনন্দন প্রাণীটিকে বাঁচাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অধীনে গড়ে ওঠা এনভায়রনমেন্টাল বায়োলজি অ্যান্ড বায়োডাইভারসিটি ল্যাবরেটরি (ইবিবিএল) ও পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) যৌথ উদ্যোগে ২২ থেকে ২৪ এপ্রিল টিএসসির গেমস রুমে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় প্রজাপতি প্রদর্শনী। তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে মোট সাতটি গোত্রের ১৮০টি প্রজাপতিকে স্টাফ, আলোকচিত্র ও জীবন্ত আকারে প্রদর্শন করা হয়।—শারমিন নাহাররাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বিশ শতকের বাংলা’ ২৪ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) বিশ শতকের বাংলা নামক গ্রন্থের প্রকাশনা উত্সব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইবিএসের পরিচালক মাহবুবর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নজরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান, বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য আতফুল হাই শিবলী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম নূরুল্লাহ্। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের গবেষক শেখ রাজিবুল হাসান, আরাফাত কবির, ফরহাদ আহমেদ, নাছির উদ্দিন, কাজী ওয়াজির হায়দার, রিপন কুমার সরকার, আল মামুন সরকারসহ আরও অনেকে। —কুদরাত-ই-খুদাপেশা পরিকল্পনা বিষয়ক কর্মশালা১৫ এপ্রিল ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘পেশা পরিকল্পনা ও অনুসন্ধান’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির প্রোভিসি মুনীরউদ্দিন আহমদ। স্বাগত ভাষণ দেন ফার্মেসি বিভাগের চেয়ারপারসন চৌধুরী ফয়েজ হোসেন। এই প্রাণবন্ত কর্মশালায় অংশ নেন এসিআই লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মহিবুজ্জামান, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদুল হক, ইনসেপটা ফার্মাসিউটিক্যালের টেকনিক্যাল অপারেশন ডিরেক্টর মাহবুবুল করিম, বায়োফার্মা ল্যাবরেটরিজের অপারেশন ডিরেক্টর আখতার হোসেন, আইএমএস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান, এসকেএফ বাংলাদেশের টেকনিক্যাল সার্ভিসের জেনারেল ম্যানেজার ইখতিয়ার হোসেন, সানোফি অ্যাডেন্টিস বাংলাদেশ লিমিটেডের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সিফতা আনোয়ার, এসিআই ফার্মাসিউটিক্যালসের প্রোডাকশন ম্যানেজার নিয়াজ মোহাম্মদ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার দীপক কুমার সাহা ও গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার এম এম আসাদুল্লাহ। ফার্মেসি ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক সুফিয়া ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন।রুয়েটে শিক্ষা সমাপনী২১ এপ্রিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় জানালেন বিভাগের শিক্ষার্থীরা। আর সে সঙ্গে বরণ করে নিল নবীনদের। এই বিদায় ও বরণকে স্মরণীয় করে রাখতে আনন্দ-উচ্ছ্বাসে, রঙে-রূপে এক অপরূপ সাজে সাজানো হয়েছিল রুয়েট অডিটরিয়াম। বিভাগীয় প্রধান শহীদুজ্জামানের সভাপত্বিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সিরাজুল করিম চৌধুরী অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন এবং একে একে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। শেষে চমত্কার সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে মাতিয়ে রাখে। কেউ বা পরিবেশন করছে নিজের পছন্দের মজার গানটি, কেউ বা কৌতুক কিংবা ছোট কোনো নাটিকা, এভাবেই চলছিল আনন্দ-উত্সব। —শামীম আহমেদবিজয়ী তিন তরুণমামুন, ইমন আর জাহিদ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তিন পরিচিত মুখ। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সোশ্যাল বিজনেস প্ল্যান ২০১০’-এর বিজয়ী দল ‘চেঞ্জ উই নিড’-এর তিন সদস্য। তাঁরা তিনজনই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী। কারও বা এটাই শেষ সেমিস্টার, আবার কেউ বা শেষের পথে। তিনজনের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা খুবই আশাবাদী তাঁদের সোশ্যাল বিজনেস প্ল্যান নিয়ে, যে প্ল্যানটি পুরস্কার পেল ‘সোশ্যাল বিজনেস প্ল্যান ২০১০’। মামুন জানালেন, ‘কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা চলছে আমাদের। আমরা এই প্ল্যান নিয়েই কাজ করব সামনে।’ এ এস এম শাকিল হায়দার ও জাহিদ আহমেদ চৌধুরীও জানালেন একই কথা। শুধু পরিকল্পনাই নয়, মামুন, ইমন, জাহিদ তিনজনই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে টিচিং এসিসট্যান্ট হিসেবে কাজ করেন। আর মামুন আল বশীর হলেন ‘ইয়াং এন্টাপ্রেনিউর সোসাইটি (ইয়েস)’-এর সভাপতি। —ফয়সাল হাসান