শিক্ষাঙ্গন সন্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক হওয়ার স্বপ্নআমার স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হওয়া, তার পাশাপাশি আত্মার তৃপ্তির জন্য লেখালেখি করা। লেখক প্রমথ চৌধুরীর ‘বইপড়া’ প্রবন্ধ পড়ে জানতে পেরেছি মানুষ বই পড়ে আত্মার তৃপ্তির জন্য আর প্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা পড়ে জানতে পারলাম যে মানুষ লেখে তার নিজস্ব চিন্তাচেতনা ও উপলব্ধির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। প্রিয় লেখকেরা বড় মাপের মানুষ। চাইলেও হয়তো বা তাঁদের মতো সুন্দর করে চিন্তা করতে পারব না। লিখতেও পারব না। তবু তাঁদের আদর্শ হিসেবে গ্রহণ করলে দোষ কি? প্রথম আলোকে আমাদের ছোট্ট মনের স্বপ্নগুলো পূরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তাহলেই বুধবার প্রথম আলোর ‘স্বপ্ন নিয়ে’ পাতা পড়ে আমার স্বপ্ন দেখা সার্থক হবে। মৃন্ময়, বাংলাদেশবন্ধু হয়ে জয় করব বন্ধুর পথভর্তির আগে এক ভাইয়া বলেছিলেন, এই তিন মাস কষ্ট করো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলেই নতুন জীবন শুরু হবে। এ যেন একটি দম ফেলা আরেকটি দম নেওয়ার জন্য। যাই হোক, অনেক চড়াই-উতরাই পেরিয়ে ভর্তিযুদ্ধে জয়ী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ফিন্যান্স বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাই। প্রথমেই ধাক্কা খাই। ১২ বছর একই শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে আসার পর এই প্রথম নতুন আরেক জায়গায় পদার্পণ, তাও আবার বন্ধুদের ছাড়া। দলছুট আমি অপেক্ষায় থাকি, কবে শুরু হবে ক্লাস, মিলবে নতুন বন্ধু। এ বছর ৯ জানুয়ারি অনাড়ম্বরভাবেই শুরু হয় ক্লাস। একটাই ক্লাস ছিল সেদিন। হাস্যোজ্জ্বল মোশাররফ হোসেন স্যার এসে বিভাগের নিয়মকানুন বুঝিয়ে দেন। কিছুদিন ক্লাস করে সব শিক্ষকের সঙ্গে পরিচিত হয়ে যাই। বন্ধুবান্ধবও জুটে যায় অনেক। বসন্তবরণের মধ্য দিয়ে শুরু হয় আমাদেরও বরণের পালা। ক্লাস শুরুর এক মাস পরে ১৫ ফেব্রুয়ারি আমাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকেরা আর সিনিয়র ভাই-আপুরা। অনুষ্ঠানের দিন সকাল সাড়ে নয়টায় কনফারেন্স হলে পৌঁছে দেখি, সবাই এসে গেছেন। ভাইয়া-আপুরা হলের গেটে ও হলজুড়ে বিচরণ করছেন নবাগত ১৬তম ব্যাচকে স্বাগত জানতে। হলের একপাশে বড় পর্দা। তাতে লেখা ডবষপড়সব ঃড় ঃযব ঋরহধহপব উবঢ়ধত্ঃসবহঃ। ১০টার মধ্যে শিক্ষকেরা সবাই চলে আসেন। চেয়ারম্যান ও ডিন স্যার আসার পর মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর দেখি ভাইয়া-আপুরা কোত্থেকে ফুল নিয়ে হাজির। তাঁদের স্নেহ-ভালোবাসা মাখানো এই ফুল তাঁরা তুলে দেন আমাদের সবার হাতে। সবশেষে আমাদের হাতে তুলে দেওয়া হয় ডিপার্টমেন্টের নিয়মনীতি মুদ্রিত খামে ভরা একটি কপি। এর সঙ্গে চলে আসে মিষ্টির প্যাকেটও। সবাই আমাদের আপন করে নিলেন ফিন্যান্স পরিবারের সদস্য হিসেবে। অনুষ্ঠান শেষে জানতে পারি, আধুনিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১৬তম ব্যাচের একটি গ্রুপও খোলা হয়েছে। সবাইকে আহ্বান জানানো হয় সেখানে যোগ দেওয়ার জন্য। এর মাধ্যমেই হয়তো প্রযুক্তির আশীর্বাদপুষ্ট হয়ে সবাই সবার বন্ধু হয়ে যাব। বন্ধু হয়ে জয় করব যত বাধা, যত বন্ধুর পথ। মাহা নাশিতাশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।.এখন আমরা সবাই ব্যস্তদিনটি ছিল খুব সুন্দর। হালকা শীতল স্পর্শছোঁয়া মিষ্টি রোদের শান্ত একটি দিন, যেদিন প্রকৃতির পাঠশালায় টং-টং করে বাজছিল শীতের বিদায়ী ঘণ্টা আর আমার পাঠশালায় বাজছিল আনন্দের ঘণ্টা, অন্য রকম এক চঞ্চলতা। হ্যাঁ, দিনটি ছিল ১২ ফেব্রুয়ারি ২০০২। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণী, দিবা শাখার ছাত্রীদের বনভোজনে যাওয়ার দিন। সাড়ে আটটায় আমাদের বাস জাফলং ও শ্রীপুরের উদ্দেশে যাত্রা শুরু করল। আমাদের বাসযাত্রাটা ছিল খুবই আনন্দের। সবাই মিলে বাসে এত মজা করেছিলাম, এত হইচই করেছিলাম, যা বলে শেষ করা যাবে না। বাসে আমরা সবাই ছিলাম বিশাল এক সংগীত দল। আমি, ইমা-২ (আরেক বান্ধবীর নামও আমার নামে), চৈতি, কল্যাণী, দেবযানী, শারমিন, লিপা, নিপা, সিলভী, ঝুমা, তানিয়া, লোপা, তাছমিয়াহ, সোনিয়া, ফারহানা—সবাই মিলে এমনভাবে গান শুরু করেছিলাম যে বাসের মধ্যে আনন্দমঞ্চ তৈরি হয়ে গিয়েছিল। আমি আর ইমা-২ সবচেয়ে বেশি নাচ-গান করেছি আর আমাদের সঙ্গে স্যার-ম্যাডামদের কণ্ঠেও সুর তুলেছি।প্রায় ঘণ্টা দুয়েক পর আমরা জাফলং পৌঁছালাম। সেখানে পৌঁছে সঙ্গে নেওয়া নাশতা খেয়ে, একটু ঘোরাঘুরি করে আমরা বাসে উঠলাম শ্রীপুর যাওয়ার জন্য। আমাদের মূল যাত্রাটা ছিল শ্রীপুর। এটা ছিল আমার প্রথম ভ্রমণ। তাই শ্রীপুরে পৌঁছেই মনটা আনন্দে উদ্বেলিত হয়ে পড়ল। সবাই মিলে ঘুরে ঘুরে দেখলাম শ্রীপুরের প্রাকৃতিক শোভা। ওখানে দুটি নৌকা বাঁধা ছিল। আমরা কিছু বন্ধু নৌকায় চড়লাম, তবে বেশিক্ষণ নয়। কারণ সেখানে স্যার-ম্যাডামদের না বলে চুপি চুপি গিয়েছিলাম। অবশ্য নৌকায় তোলা ছবিগুলো দারুণ হয়েছিল। শ্রীপুরে আমরা দোলনা নিয়ে অনেক মজা করেছি। কে চড়বে, তা নিয়ে যে কত মারামারি! স্যার-ম্যাডামদের ভাষায়, আমাদের দেখে দশম শ্রেণীর শিক্ষার্থী মনে হয়নি; মনে হচ্ছিল যেন এখনো ছোট্ট শিশু। দুপুরের খাওয়ার শেষে আমরা অনুষ্ঠানের আয়োজন করলাম। আমি আর ইমা-২ ছিলাম উপস্থাপক। আমার এক বান্ধবী হরিণের খাঁচার সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলছিল, আর তখন তাকে নিয়ে সে কী মজা! সন্ধ্যার পর ভ্রমণ শেষ করে বাসায় পৌঁছালাম, কিন্তু মন পড়ে রইল সেই পেছনে, সেই সারা দিনের আনন্দ মেলায়, সেই স্বপ্নের ভুবনে। ক্লান্তিতে আচ্ছন্ন ছিলাম, কিন্তু তার পরও রাতে ডায়েরি খুলে বসলাম আর লিখলাম আমার আনন্দময় একটি দিনের কথা।আজ অনেক দিন পর ডায়েরি খুলে যখন লেখাটা পড়তে লাগলাম, তখন কোনো এক মায়ায় অশ্রু গড়াল দুচোখ বেয়ে। আমার ‘আমিকে’ জিজ্ঞেস করলাম—‘কী রং অশ্রুর?’ সে বলল—‘গাঢ় নীল’। শুনেছিলাম গভীর দুঃখে নাকি অশ্রুর রং হয় গাঢ় নীল। তাহলে কী এমন দুঃখ পেলাম ডায়েরি পড়ে? আসলে দুঃখটা হলো সেই দিনগুলো ফিরে না পাওয়ার, সেই বন্ধুদের কাছে না পাওয়ার, সেই আড্ডা, সেই হইচই, সেই ভালো লাগার সময়টুকু না পাওয়ার। কারণ আজ আমরা সবাই ব্যস্ত যার যার ভুবন নিয়ে। কেউ মেডিকেলে পড়ছে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কেউ দেশের বাইরে, কেউ দেশের ভেতরে হয়তো কোনো দূর প্রান্তে, কেউ সংসার সাজানোয় ব্যস্ত, আবার কেউ কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। এখন আমাদের সবার মধ্যে কাজ করে বিশাল দায়িত্বের বোঝা। অথচ এগুলোর যৎসামান্যই আমাদের স্পর্শ করত, যখন আমরা সেই দিনগুলো পার করেছি। আমার স্কুলের সেই স্বপ্নিল দিনগুলো এখনো আমার স্বপ্নে রং ছড়ায়। খুব মিস করি সেই বন্ধুদের, সেই শিক্ষক-শিক্ষিকাদের আর সেই নানা রঙের দিনগুলোকে...।ইমরানা ইমাশিক্ষার্থী, লোকপ্রশাসন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।