শিক্ষাটা আকাশ ছোঁয়ার
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন নতুন বিষয়। উদ্দেশ্য দক্ষ জনশক্তি তৈরি, যাদের কর্মক্ষেত্রে চাহিদাও অনেক বেশি। এমনই এক বিষয়ের নাম অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া যাচ্ছে বাংলাদেশেই।এ বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুমন সরকার বলেন, ‘বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০টি এয়ারলাইনসের বিমান যাওয়া-আসা করছে। ওসব বিমান রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর প্রকৌশলী দরকার। এমনকি আমাদের দেশের যে কয়টি এয়ারলাইনস আছে, তারাও দেশি প্রকৌশলী না পেয়ে বিদেশি প্রকৌশলী নিয়োগ দিচ্ছে।’ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স। এই কোর্সের অধীনে এয়ারক্রাফটের যান্ত্রিক অংশবিষয়ক অধ্যয়ন যেমন ইঞ্জিন, বডি, ল্যান্ডিং হুইল রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতকরণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে পড়ানো হয়।কোথায় পড়া যাবেবিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি, সেক্টর-১১, রোড-০২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকায়। বাংলাদেশে ‘ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন অর্গানাইজেশন’ এবং ‘বিজনেস অ্যান্ড টেকনোলজি এডুকেশন কাউন্সিল’ অনুমোদিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে চার বছর মেয়াদি এই কোর্স সম্পন্ন করতে হবে আট সেমিস্টারে। ফোন: ৮৯৯১৩৭১, ০১৯৩৭১৮২৪৭০। ওয়েবসাইট: www.catechedu.পড়সএ ছাড়া এই কোর্স পড়া যাবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারতসহ ইউরোপের বিভিন্ন দেশে। পড়ার যোগ্যতা ও খরচবাংলাদেশে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি কোর্স সম্পন্ন করতে চাইলে প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে। আবেদনপত্র সংগ্রহের সর্বনিম্ন যোগ্যতা জিপিএ-২.৫। উল্লেখ্য, এখানে যেকোনো বর্ষে পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি থেকে এই স্নাতক কোর্স সম্পন্ন করতে চার বছরে ব্যয় হবে আট লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া দেশের বাইরে এ বিষয়ে পড়তে হলে খরচ নির্ভর করবে শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর।কাজের সুযোগঅ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি সম্পন্ন করা ইঞ্জিনিয়াররা কাজ করতে পারবেন দেশে ও দেশের বাইরের বিভিন্ন এয়ারলাইনস কোম্পানিতে। এ বিষয়ে কলেজ অব অ্যাভিয়েশনের শিক্ষার্থী মিথুন মণ্ডল বলেন, ‘শুধু এয়ারলাইনস কোম্পানি নয়, কাজের সুযোগ রয়েছে বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোতেও।’ শুধু তাই নয়, কলেজ অব অ্যাভিয়েশন থেকে স্নাতক পড়া অবস্থায় থাকছে ক্রেডিট ট্রান্সফারের সুযোগও। সেই সঙ্গে যোগ্যতা অনুযায়ী ‘অন জব ট্রেনিং’ করার সুযোগ থাকছে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন এয়ারলাইনস কোম্পানিতে। যেমন এয়ার নিউজিল্যান্ড, বাহারাইন এয়ারপোর্ট সার্ভিস, শ্যানন অ্যারোস্পেস আয়ারল্যান্ড, ইজি ফ্লাই এয়ার লাইনসে। এইচএসসি পরীক্ষা শেষ হবে আর অল্প কিছুদিনের মধ্যে। আরম্ভ হবে ভর্তিপ্রক্রিয়া। তাই মেধা, মানসিক সক্ষমতা আর আর্থিক যোগ্যতা বিবেচনা করে যুক্ত হওয়া যেতে পারে আকাশ ছোঁয়ার এই স্বপ্নে।