শিক্ষাটা হাতে-কলমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়তে ভালো লাগে এমন কজন আছে, বলো? হাতে গোনা কয়েকজন। কিন্তু পড়ালেখা তো আর ছেড়ে দেওয়ার উপায় নেই। তবে উপায় কিন্তু একটা আছে। হ্যাঁ, যারা পড়া ফাঁকি দিতে চাও, তারা কিন্তু চলে আসতে পারো কারিগরি শিক্ষায়। ফাঁকিবাজ শাকিল, তানি, রাজীব কিন্তু তা-ই করেছে। পড়ছে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে। তারা যে পড়ালেখা একদম করে না, তা নয়; তবে ওদের অন্য বন্ধুদের চেয়ে অনেক কম। এখানে শিক্ষা অনেকটা হাতে-কলমে। তাই পড়ার পাশাপাশি আনন্দটাও রয়েছে এ শিক্ষায়, বলছিল তারা।কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা হচ্ছে বাস্তবধর্মী শিক্ষা, যে শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগে। কিছু তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি রয়েছে হাতে-কলমে শিক্ষা। অর্থাৎ তত্ত্বীয় অংশটি বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্রে হাতে-কলমে শিক্ষার বিদ্যাটাই হচ্ছে কারিগরি বিদ্যা, বলছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের প্রধান প্রশিক্ষক মো. আলী নূর সরকার।কারিগরি শিক্ষা হচ্ছে আনন্দের সঙ্গে শিক্ষা। আনন্দের সঙ্গে শিক্ষা বলেই তা অনেক বেশি সৃজনশীল। প্রচলিত মুখস্থ শিক্ষার সার্টিফিকেট বাস্তবধর্মী নয়। বরং কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষ হয়ে নিজেই গড়ে তোলা যায় নিজের কর্মসংস্থান। চাকরি নামের সোনার হরিণটার পেছনে ছোটার কোনো দরকার নেই তাদের, বলেন তিনি।কোথায় পড়বেনবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে গড়ে উঠেছে সরকারি-বেসরকারি বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের সবচেয়ে বড় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এটি তেজগাঁওয়ে অবস্থিত। ঢাকা ছাড়াও চট্টগ্রামে রয়েছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। সারা দেশে গড়ে উঠেছে বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটও। ঢাকার ফার্মগেটে অবস্থিত ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহে অবস্থিত ময়মনসিংহ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অন্যতম।বিষয়-বৈচিত্র্যকারিগরি শিক্ষায় রয়েছে আবার বিষয়ের বৈচিত্র্য। আপনি আপনার পছন্দমতো বিষয়টি বেছে নিতে পারেন। সিভিল টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, টেলিকমিউনিকেশন টেকনোলজি, ইলেকট্র্রনিক টেকনোলজি, আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন, টেক্সটাইল, এগ্রিকালচার, ফিশকালচার, ফরেস্ট্রি প্রভৃতি বিষয়ে দেওয়া হয় হাতে-কলমে শিক্ষা।শিক্ষা কার্যক্রমকারিগরি শিক্ষা কার্যক্রমটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত। চার বছরের ডিপ্লোমা কোর্সটি আটটি সেমিস্টারে বিভক্ত। কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা অর্জনের পর বিএসসি ও এমএসসি করতে পারেন গাজীপুরে অবস্থিত ডুয়েট থেকে। এ ছাড়া ডিপ্লোমা শেষে এ বিষয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য, সাইপ্রাস, কানাডা, অস্ট্রেলিয়ায় বৃত্তি নিয়ে পড়তে যাওয়ার সুযোগ রয়েছে। পড়ার যোগ্যতাকারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রাথমিক যোগ্যতা এসএসসি পাস। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণরা যেকোনো বিষয় বেছে নিতে পারে। যারা মানবিক ও বাণিজ্য থেকে আসতে চায়, তাদের জন্যও রয়েছে বিশেষ কিছু বিষয়। তবে এসএসসিতে জিপিএ-৩ এর ওপরে যারা পেয়েছে, কেবল তারাই ভর্তির জন্য আবেদন করতে পারে। চাকরির সুযোগকারিগরি শিক্ষা গ্রহণ করে কাউকে বেকার থাকতে হয় না। বাস্তবধর্মী শিক্ষা বলে যে যার ক্ষেত্রে সহজেই নিজের দক্ষতা প্রমাণ করে চাকরি পেতে পারে। সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় বড় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন অনেকেই। এ ছাড়া প্রতিবছর বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রপ্তানি করা হয়। সেখানেও সুযোগ নেওয়া যায়। কারিগরি শিক্ষার সবচেয়ে বড় সুবিধা, নিজেই নিজের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। নিজেই গড়ে তোলা যায় নিজের প্রতিষ্ঠানটি। আর তাহলে চাকরি নামের সোনার হরিণের পেছনে ছোটার প্রয়োজন আছে কি?