শিক্ষাটা হাতে-কলমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাপড়ার ফাঁকেই আপনি কাজের প্রশিক্ষণ নিতে পারেন। যদি আপনি এইচএসসি পাস করে থাকেন, তাহলে মাত্র একটি প্রশিক্ষণ নিয়েই আপনি প্রবেশ করতে পারেন পেশাজীবনে। এমনি একটি প্রতিষ্ঠান নিউটন হোটেল স্কুল।এ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ কবির বলেন, ‘বাংলাদেশ থেকে হোটেলে কাজ করার জন্য প্রতিবছর প্রচুর ছেলেমেয়ে বিদেশে যাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে তারা ভালো বেতন পাচ্ছে না। শুধু বই পড়ে হোটেল-সংক্রান্ত পেশায় ভালো করা যাবে না। এ জন্য চাই হাতেকলমে শিক্ষা। নিউটন স্কুল সেই জায়গায় জোর দিতে চায়। বাংলাদেশের ছেলেমেয়েরা যেন উচ্চ পারিশ্রমিক নিয়ে পেশাজীবন শুরু করতে পারে, আমরা সে চেষ্টা করে যাচ্ছি।’ যে প্রশিক্ষণ যেমন খরচহাউসকিপিং, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফ্রন্ট ডেস্ক অপারেশনস ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারেন। হাউসকিপিংয়ের ওপর প্রশিক্ষণ নিতে খরচ পড়বে ছয় হাজার টাকা। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বিষয়ের প্রশিক্ষণে আপনাকে দিতে হবে আট হাজার টাকা। এ ছাড়া ফ্রন্ট ডেস্ক অপারেশনস কোর্সে খরচ ১০ হাজার টাকা। প্রশিক্ষণের টাকা দুটি কিস্তিতে দেওয়ার সুযোগ আছে। তবে কেউ যদি এককালীন টাকা পরিশোধ করে তাহলে তার খরচ ১০ ভাগ কমে আসবে। প্রশিক্ষণের মেয়াদপ্রতিটি কোর্সের মেয়াদ দুই মাস। অর্থাৎ মোট আট সপ্তাহ প্রশিক্ষণের মাধ্যমে আপনি ক্যারিয়ার গড়ে তুলতে পারেন এই পেশায়।যেসব সুযোগ থাকছেআধুনিক হোটেলের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। আমেরিকান হোটেল অ্যান্ড লজিং এডুকেশনাল ইনস্টিটিউট নির্ভর আন্তর্জাতিক মানের কোর্স-সমৃদ্ধ সিলেবাস। বিনামূল্যে কম্পিউটার এবং ইংরেজিতে কথা বলা শেখার সুযোগ। পাঁচ হাজার ৮০০ বর্গফুটের অত্যাধুনিক প্রশিক্ষণকেন্দ্র। পূর্ণ সময় ধরে দেশি-বিদেশি প্রশিক্ষক। যোগাযোগভর্তি হতে চাইলে সোজা চলে আসতে পারেন নিউটন হোটেল স্কুল, খাজা টাওয়ার (৯ম তলা), ৯৫ মহাখালী সি/এ, বীর-উত্তম এ কে খন্দকার সড়ক, ঢাকা-১২১২ এই ঠিকানায়। বিস্তারিত: ০১৭৫৯১১১৪২১ নম্বরে, অথবা ভিজিট করুন http://www.newtonskills.com ওয়েবসাইটে।