শিক্ষানুরাগী আইয়ুব খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষানুরাগী আইয়ুব খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা
শিক্ষানুরাগী আইয়ুব খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা

মদিনা ইসলামী মিশন বাংলাদেশের উদ্যোগে শিক্ষানুরাগী আইয়ুব খানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ৩ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ নিজামুদ্দিন আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। 
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মঈনুদ্দিন আহমদ খান, কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল কাশেম, আহলে সুন্নাত ওয়াল জমা’আতের প্রধান সমন্বয়ক এম এ মতিন, অধ্যাপক জিনবোধি ভিক্ষু, অ্যাডভোকেট আবুল হাশেম ও পদ্মা অয়েল কোম্পানির কর্মকর্তা মুছলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল। আলোচক ছিলেন সেলিম জাহাঙ্গির, ফেরদৌস খান, মুহাম্মদ আজাদ খান, মুহাম্মদ তানভীর খান, মোহাম্মদ জহির, জাবেদ আবছার চৌধুরী, মাসুম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, এস এম আলমগীর প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৗলা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ মহসীন চৌধুরী।
প্রধান অতিথি বলেন, দেশে বিত্তবান মানুষের সংকট নেই। কিন্তু বিত্তের সঙ্গে চিত্তের সমন্বয় না ঘটলে তাঁদের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে না। বিজ্ঞপ্তি।