শিক্ষাবিদ মোশতাক আহমদ সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মোশতাক আহমদের ৭৫তম জন্মদিন উপলক্ষে গত ২৬ ফেব্রুয়ারি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার সাহিত্য একাডেমি। কক্সবাজার প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম।
একাডেমির সাধারণ সম্পাদক দিলওয়ার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কবি আবুল কালাম আযাদ, অ্যাডভোকেট মোহম্মদ জাহাঙ্গীর, সাংবাদিক বদিউল আলম, অধ্যাপক জাফর আহমদ, অ্যাডভোকেট শামসুল আলম, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুক, কবি অমিত চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হক, কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপার রাজবিহারী চৌধুরী, প্রকৌশলী কানন পাল, প্রভাষক ইসরাত জাহান, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক লীলা মুরং, কক্সবাজার শিশু একাডেমির জেলা কর্মকর্তা আহসানুল হক, কবি সুলতান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত গুণীজনের জীবনী পাঠ করেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন। কবি আহমদ উল্লাহ সম্পাদিত একটি স্মারকগ্রন্থ সংবর্ধিত অতিথির হাতে তুলে দেন আজাদ মনসুর। পরে জন্মদিনের কেক কাটা হয়। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার