শিক্ষাবিষয়ক প্রয়োজনীয় তথ্য ই-তথ্যকোষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিক্ষাব্যবস্থা, ভর্তি-তথ্য ও শিক্ষাবিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে জাতীয় ই-তথ্যকোষের ওয়েবসাইটের ‘শিক্ষা’ পাতায়। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তৈরি করা শিক্ষাবিষয়ক গবেষণাপত্রও পাওয়া যাবে এ সাইটে। ভর্তি তথ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা, মেরিন একাডেমি, মেরিন ফিশারিজ একাডেমিতে ভর্তির তথ্য রয়েছে। এখানে রয়েছে শিক্ষাবিষয়ক কয়েকটি প্রয়োজনীয় ওয়েবসাইটের লিংক। যেমন—শিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক সাইট, বিবিসি জানালা, ই-বুক, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মঞ্জুরি কমিশন প্রভৃতির ওয়েবসাইট। রয়েছে ইসলামি শিক্ষা, গণিত, জীববিজ্ঞান, রসায়ন, সমাজবিজ্ঞান বিষয়ে পাঠদানের ভিডিও ক্লিপিংও।এ ছাড়া রয়েছে অনলাইন বাংলা অভিধান, ইংরেজি থেকে বাংলা অভিধানের ওয়েবসাইট লিংক। শিক্ষা পাতায় এর বাইরেও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা: www.infokosh.bangladesh.gov.bd  নিজস্ব প্রতিবেদক