বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) আয়োজনে শিখন কর্মসূচির প্রকল্প সমাপনী ও সাফল্য উদ্যাপন সভা গত বুধবার অনুষ্ঠিত হয়। সাতকানিয়া ও চকরিয়ায় পৃথকভাবে এই সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, শিখন কর্মসূচির মাধ্যমে দুর্গম জনপদের শিশুরা শিক্ষার আলোয় এসেছে।
সাতকানিয়ায় ৪০টি ও চকরিয়ায় ১৮০টি শিখন স্কুলের কার্যক্রম ছিল। এ কার্যক্রম শুরু হয় ২০১২ সালে। শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে।
সাতকানিয়া : সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইসকান্দার নূরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলার ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাদ হোসেন চৌধুরী ও শিখন প্রকল্পের সমন্বয়কারী রতন চক্রবর্তী।
বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, কোডেক সাতকানিয়া উপজেলা মাঠ সমন্বয়কারী সাজেদুল আনোয়ার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস এম ইউসুফ প্রমুখ।
চকরিয়া: চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খুরশিদ আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিখন কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী রতন চক্রবর্তী, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা এনজিও সমন্বয়ক মোহাম্মদ নোমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের ও উপজেলা মাধ্যমিক সুপারভাইজার রতন দাশ।