শিক্ষার গুণগত মান বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে : বাবলু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিমাণগত নয়, গুণগত শিক্ষার ওপর জোর দিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গতকাল শনিবার দুপুরে বাকলিয়া শহীদ এন এম এম জে কলেজের পাঁচতলা ভবনের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুল মালেক। বক্তব্য দেন সাবেক সাংসদ ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সাংসদ নজরুল ইসলাম প্রমুখ।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু আরও বলেন, ‘ দারিদ্র্য, ক্ষুধা ও অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। কিন্তু শিক্ষার গুণগত মান বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’