প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিক্ষার মান উন্নয়ন ও পরীক্ষার ফলাফল উন্নয়নে করণীয়’ শীর্ষক কর্মশালা সম্প্রতি ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব কবির আহম্মদ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা এবং উপজেলা শিক্ষক সমিতির নেতা ছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাঁদের মতামত তুলে ধরেন।প্রধান অতিথি বলেন, জাতিকে পরিবর্তনের জন্য শিক্ষকেরাই যথেষ্ট। পরিকল্পনা করে এগোলে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব।