শিক্ষার হার শতভাগ করতে কাজ করছে সরকার: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ মোশাররফ হোসেন বলেছেন, ‘শিক্ষার হার শতভাগ করতে কাজ করছে সরকার। প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে বই বিতরণ, অবৈতনিক শিক্ষাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সব শিশুকে শিক্ষার আওতায় আনা হচ্ছে।’ ১ এপ্রিল মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ইউনিয়নের মৌলভী নজির আহম্মদ আদর্শ দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, মোহাম্মদ আলী, আমেনা আল ছাফা, আনোয়ার হোসেন, নুরুল আবছার, আবুল বশর, প্রধান শিক্ষক এস এম ইউনুছ প্রমুখ।