শিক্ষার্থীদের উপকরণ ও নগদ চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কক্সবাজারের টেকনাফ শাখার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ চেক বিতরণ করা হয়েছে।
গত ২৭ মে বুধবার বিকেলে ব্যাংকের সম্মেলন কক্ষে টেকনাফ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শাহজাহান মনিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি। সভায় বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দায়িত্বে থাকা একাডেমিক সুপারভাইজার নূরুল আবছার, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবু নোমান মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। সভা পরিচালনা করেন মুহাম্মদ হারুনুর রশিদ।