শিক্ষার্থীদের জন্য বৃত্তি, ইন্টার্নশিপসহ নানা সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত
  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেলোশিপ দিচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ১৮ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা পাবেন ৩০ থেকে ৬০ হাজার টাকা। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে।

  • স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ালেখার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানা যাবে এই লিংকে।

  • ই–কমার্স প্রতিষ্ঠান সিন্দাবাদে ফিন্যান্স ও অ্যাকাউন্টিং বিভাগে শিক্ষার্থীরা ইন্টার্নি হিসেবে আবেদন করতে পারেন। [email protected]—এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে।

  • ইন্টার্নি হিসেবে তরুণদের নিয়োগ দিচ্ছে আইটি প্রতিষ্ঠান র‌্যাংক উইজার্ডস। আবেদনকারীদের ইংরেজি বলা ও লেখার দক্ষতা এবং গবেষণার মানসিকতা থাকতে হবে। আবেদন করতে হবে এই লিংকে।

  • আগামী ৬ ফেব্রুয়ারি ব্যবসা ও ডেটা সায়েন্সের ওপর ভবিষ্যতের পেশা নিয়ে ঢাকার ইএমকে সেন্টারে একটি ওয়েবিনার আয়োজন করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে এই লিংকে নাম নিবন্ধন করতে হবে।

  • যাঁরা উচ্চমাধ্যমিক পেরিয়েছেন বা সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, চাইলে অবসরে মাইক্রোসফট অফিসের খুঁটিনাটিগুলো শিখে নিতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলের নানা বিষয় শিখতে বিনা মূল্যে অনলাইন কোর্সের সুযোগ আছে কোর্সটিতে। বিস্তারিত এই লিংকে।