প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। শিক্ষার্থীরা খেলাধুলায় ব্যস্ত থাকলে বিপথে পা বাড়াতে পারবে না।
কক্সবাজার কমার্স কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গত বৃহস্পতিবার সকালে শহরের রুমালিয়ারছড়ার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের মাঠে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা করা হয়। এতে ২৯ বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজ-উল হক। কলেজের অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের পরিচালক আ ন ম জহির ও শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষিকা নারগিস রনি, আবদুল হামিদ, শফিউল্লাহ প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. নসরুল্লাহ।