শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীতে শহীদ মনিন্দ্র লাল ভট্টাচার্য্য ও ননী-সুশীলা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৮ জানুয়ারি ৩৫ জন গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক দীপক কান্তি ভট্টাচার্য্য প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন, মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন ও উচ্চ মাধ্যমিকের ছয়জন শিক্ষার্থীর হাতে বৃত্তি টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, নাজেম উদ্দিন, সরওয়ার আজম, শাহ আলম, গিয়াস উদ্দিন, প্রমুখ।