শিক্ষার্থীদের মধ্যে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী ছাত্রছাত্রীদের সপ্তম এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান উপলক্ষে ওই ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ২০ আগস্ট অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
গণিত বিভাগের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন মো. আবদুল করিম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জাহাঙ্গীর আলম, আইন অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফিরোজ আই ফারুক। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমান উল্লাহর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ, স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী মাসুদা আখতার, মিসা বিল্লাহ, মো. আমীনুল ইসলাম, মো. রুহুল আমীন, শান্তা দে ও ফারহানা আখতার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী মেধাবী ও কৃতী শিক্ষার্থীরা দেশ ও জাতির সম্পদ। তাদের মেধা, যোগ্যতা, সুদক্ষ নেতৃত্বে আগামী দিনে বিনির্মিত হবে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ—এটাই আমাদের প্রত্যাশা।’