শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ
মহান শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ফিরিঙ্গি বাজার ওয়ার্ড শাখার উদ্যোগে ১৭ সেপ্টেম্বর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও কারা পরিদর্শক হাসান মুরাদ।
বক্তব্য দেন নগর যুবলীগ সদস্য খোরশেদ আলম রহমান, জাহাঙ্গীর আলম, তানভীর আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ইয়াসির আরাফাত, আলকরণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিলুফা ইয়াছমিন, অসীমা চৌধুরী, নাঈমা বেগম, মুন্নি চক্রবর্তী, সবিতা দাশ, কামরুন্নাহার, পাপড়ি চৌধুরী, সুম্পি বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওসমান গনি, আলাউদ্দিন, মো. রাশেদ, মো. সালাউদ্দিন, মহানগর ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক অসিউর রহমান, সদস্য হোসাইনুর রশিদ, সাফায়াত বিন আমিন, হাবিব ওয়াহিদ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা শোভন বিশ্বাস, তানভীর কামরান, মো. ফাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি।