শিক্ষার্থীদের মাঝে এবি ব্যাংকের শিক্ষাসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল ব্যাংকিংয়ে আগ্রহ বাড়াতে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ করেছে এবি ব্যাংক লিমিটেড। ‘স্কুল ব্যাংকিং উপহার’ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার চকবাজার শাখায় এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, অপারেশন ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম মাজেদুল হক ও জ্যেষ্ঠ কর্মকর্তা জয়নাব হারুন।
অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সঞ্চয় ও মিতব্যয়ী হওয়ার প্রবণতা তৈরি হয়। যা ছোট্ট সোনামণিদের আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। বিজ্ঞপ্তি।