শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল মেহেরুন্নেছা ফাউন্ডেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশে খুদে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী
চন্দনাইশে খুদে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী

প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করেছে চন্দনাইশের মেহেরুন্নেছা ফাউন্ডেশন। এ উপলক্ষে গত বুধবার সকালে উপজেলার উত্তর হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংসদ নজরুল ইসলাম চৌধুরী শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন। বিদ্যালয়টির ৪৬৪ জন ছাত্রছাত্রীর মধ্যে স্কুল ব্যাগসহ অন্যান্য শিক্ষা উপকরণ এবং দুটি করে বিভিন্ন প্রজাতির ফলদ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হারুন আল জাফর চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মনজুর উল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোলায়মান ফারুকী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম, চন্দনাইশ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ, থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।