শিক্ষিকা তাহেরা বেগমের স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তাহেরা বেগম স্মরণে মিলাদ মাহফিল ২৬ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা এতে অংশ নেন। এর আগে গত ১৯ জানুয়ারি দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় স্মরণসভা। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সেলিমা আলম। বক্তব্য দেন হামিদা পারভিন, নঈমুল হক চৌধুরী, মো. ইউছুফ, আবুল কালাম আযাদ, নো. নাছির উদ্দিন, রাম মোহন সেন, মো. ছৈয়দ আলম, মাওলানা জাফর উল্লাহ, শামসুন্নাহার বেগম, হোসাইনুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় কক্সবাজারগামী একটি পিকনিক বাসের সঙ্গে চট্টগ্রামগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস যাত্রী তাহেরা বেগম (৫০) ও তাঁর মেয়ে তাসমিয়া ইসমাইল (২৬) মারা যান।