শিপব্রেকিং অ্যাসোসিয়েশনে প্রত্যক্ষ ভোটে নির্বাচন

বাংলাদেশ শিপব্রেকিং অ্যাসোসিয়েশনের প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন করেছে উদ্যোক্তারা। এ নির্বাচনে সভাপতি হয়েছে মো. আবু তাহের। সহসভাপতি হয়েছেন মো. শফি ও আমজাদ হোসেন চৌধুরী।
সম্প্রতি আগ্রাবাদের সংগঠন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমে ভোটাররা প্রত্যক্ষ ভোটে ১১ জন পরিচালক নির্বাচিত করেন। এরপর নির্বাচিত পরিচালকেরা নিজেদের মধ্যে থেকে সভাপতি, সহসভাপতি নির্বাচিত করেন।
নির্বাচিনে নির্বাহী কমিটির সদস্যরা হলেন মাকসুদুর রহমান, মো. সালাহ উদ্দিন, এন ইউ এম জাহাঙ্গীর চৌধুরী, নাঈম শাহ ইমরান, জহিরুল ইসলাম, মো. লোকমান, আশিকুর রহমান ও সেকান্দর হোসেন। নির্বাচনে পরিচালক পদে প্রার্থী ছিলেন ১৯ জন। ভোটার সংখ্যা ছিল ১২৬। তাঁদের মধ্যে ১০৯ জন ভোট দেন। নির্বাচন বোর্ডে ক্যাপ্টেন মো. সাখাওয়াত উল্লাহ চেয়ারম্যান হিসেবে এবং শওকত ওসমান ও মো. সলিমুল্লাহ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
সংগঠনের বিদায়ী সভাপতি হেফাজেতুর রহমান প্রথম আলোকে বলেন, এবারই প্রথম প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচিত হচ্ছে। এর আগে মনোনীত হিসেবে সংগঠনের নেতৃত্ব ঠিক হতো।