শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ৩৯তম বার্ষিক সাধারণ সভা ১৯ জুলাই নগরের চিটাগাং ক্লাব লিমিটেডের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী।

সভায় অ্যাসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব গৃহীত হওয়াসহ ২০১৬ সালের বার্ষিক হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পরিচালনা পর্ষদের সদস্য ও শিপিং এজেন্টগুলোর প্রতিনিধিরা অ্যাসোসিয়েশনের কাজে সার্বিক সহযোগিতা প্রদান ও সার্বিক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, ভাইস-চেয়ারম্যান এম এ বকর, পরিচালনা পর্ষদের সদস্য শাহেদ ছরওয়ার, মো. আজফার আলী, ওয়াহিদ আলম, মামুনুর রশিদ, দেব প্রসাদ ভট্টাচার্য, মো. আনোয়ার শওকত, এম আলী আসরাফ আহমদ খান, রফিকুল আনোয়ার, জহিরুল ইসলাম চৌধুরী, আবুল বশর, মোহাম্মদ মুনতাসীর রুবাইয়াত, খায়রুল আলম, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, অশোক কুমার সরকার, মোয়াম্মার আহমদসহ চট্টগ্রাম কাস্টমস, নৌ-পরিবহন অধিদপ্তর ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।