শিম্পাঞ্জির স্মৃতিশক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্পমেয়াদি স্মৃতিশক্তির বিবেচনায় শিম্পাঞ্জিদের সামর্থ্য আগের ধারণার চেয়ে বেশি হতে পারে। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের (এএএএস) বার্ষিক সম্মেলনে জাপানি গবেষকেরা গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আয়ুমু নামের একটি শিম্পাঞ্জির ওপর প্রথমে গবেষণা চালান। ১ থেকে ৯ পর্যন্ত অঙ্কের সমন্বয়ে তৈরি একটি সংখ্যা প্রাণীটিকে পর্দায় দেখানো হয়। এরপর এলোমেলোভাবে সংখ্যাগুলো আয়ুমুকে আবার দেখানো হলে সে অঙ্কগুলো অনুক্রম অনুযায়ী শনাক্ত করতে সমর্থ হয়। মোট ছয়টি শিম্পাঞ্জি এ ক্ষেত্রে প্রায় একই রকম সাফল্য দেখিয়েছে। এই বিশেষ সামর্থ্য অরণ্যের প্রতিকূল পরিবেশে শিম্পাঞ্জিদের টিকে থাকতে সহায়ক হয়। লাইভসায়েন্স।