‘বাংলাদেশের চেয়ে শান্তির জায়গা আর নেই’যে কারণে গান করিগান আমার পরিচয় এবং গানই আমাকে জীবিত রাখে।প্রথম বাজাতে শেখা বাদ্যযন্ত্রহারমোনিয়াম।প্রথম অ্যালবাম প্রকাশের পরমানুষের এত ভালোবাসা পাব, এটা বিশ্বাস করিনি। গান গাওয়া ছাড়া আর যে কাজে পারদর্শীরান্না করা, সেলাই করা, পোশাক তৈরি এবং সামাজিক কর্মকাণ্ড।নিজের গান শুনে মনে হয়সব গান পছন্দ হয় না। তবে আধ্যাত্মিক গানগুলো বেশি ভালো লাগে।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিলিপস্টিক, টাকা ও মুঠোফোনআমি যে পাঞ্জাবিওয়ালার জন্য মাতওয়ালি...একজন ছিল। কিন্তু সে আমার হয়নি।ভালো গায়িকা হওয়ার জন্য যে তিনটি গুণ জরুরিগানের প্রতি নিবেদিত, অঙ্গীকার ও ইচ্ছাশক্তি। এ মুহূর্তে যে গান মাথায় ঘুরছে‘ধীরে চলো ও নদী, সঙ্গে নিয়ে চলো, বন্ধু আমার একা নিরাশায়...’জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে যে গানপাঞ্জাবিওয়ালা।মন খারাপ হলেনদী বা সমুদ্রের কাছে যাই।আমার প্রিয় দুটি গান‘তোমার চরণে’ এবং ‘কইলজার ভিতর বাঁধি রাইখ্যম তোঁয়ারে’।দেশে এলে মনে হয়...বাংলাদেশের চেয়ে শান্তির জায়গা আর নেই।দেশের যে জিনিসটি বিদেশে সবচেয়ে বেশি মিস করিডাবের পানি, শাকসবজি ও এ দেশের মানুষ।নিজের সম্পর্কে একটি অজানা তথ্যআমি প্রচণ্ড রাগী। এটা অনেকেই জানে না। যার জন্য জীবন বাজি রাখতে পারিআমার পরিবার। বিশেষ করে আমার বাবা মনির আহমেদের জন্য। নিজের যে দিকটি বদলাতে চাইআরও লম্বা হতে চাই। তবে তা আর সম্ভব নয়।সামনে যা করব ভাবছিনিজে আর অ্যালবাম করব না। নতুনদের জায়গা করে দেব। সাক্ষাৎকার: মো. রুবেল