শিরোপা জিতল চিটাগং ক্রিকেট একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনা ও ইজি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনূর্ধ্ব-১২ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জিতেছে চিটাগং ক্রিকেট একাডেমি। ৪ সেপ্টেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমিকে ২২ রানে পরাজিত করে চিটাগং ক্রিকেট একাডেমি।

ফাইনাল খেলা শেষে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, বয়সভিত্তিক ক্রিকেট কমিটির আহ্বায়ক আলী আব্বাস, ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর প্রমুখ। আ জ ম নাছির উদ্দীন তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার জন্য এ ধরনের উদ্যোগ নেওয়ায় দিদারুল আলম চৌধুরীকে ধন্যবাদ জানান। পাশাপাশি এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণের জন্য সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।