শিলখালী নব তরুণ সংঘের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী নব তরুণ সংঘের দ্বিবার্ষিক নির্বাচন ২০ জুলাই অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের ভোটে নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি জয়নাল আবেদিন, সহসভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম হানিফ, কোষাধ্যক্ষ মো. জুনাইদ, নির্বাহী সদস্য মো. জমির উদ্দিন।
নির্বাচনের আগে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন এহেছানুল হক, এস এম হানিফ, জয়নাল আবেদিন, মোহাম্মদ সাহেদুল ইসলাম প্রমুখ। —চকরিয়া প্রতিনিধি