প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ১৬ দিনব্যাপী নাট্যোৎসব ১৭ অক্টোবর শুরু হচ্ছে। উৎসব উপলক্ষে আগামী ১ নভেম্বর পর্যন্ত শিল্পকলার মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটক পরিবেশন করবে বিভিন্ন নাটকের দল। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে অনিরুদ্ধ মুক্তমঞ্চে নাটক, মুক্তনাটক, আবৃত্তি ও সংগীত পরিবেশিত হবে। উৎসবে অরিন্দম নাট্য সম্প্রদায়ের দুতিয়ার চান, সমীকরণ থিয়েটারের ময়না, নান্দীমুখের তবুও মানুষ, লোক থিয়েটারের ভল্লুক, নাট্যাধারের শিখণ্ডী কথা, থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের অন্তর্দাহ, অঙ্গন থিয়েটার ইউনিটের নিবারণের স্বপ্ন স্বদেশ, উত্তরাধিকারের মৃত্যুপাখি, গনায়ন নাট্য সম্প্রদায়ের মুক্তধারা, নান্দীকারের কোর্ট মার্শাল, কথক থিয়েটারের গন্তব্য, কথক নাট্য সম্প্রদায়ের অতি সাধারণ চিকিৎসক নাটক মঞ্চায়ন হবে। বিজ্ঞপ্তি।