প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ২৪ নভেম্বর সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে রুশ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে রাশিয়ান ফেডারেশানের ওরেনবার্গ স্টেট একাডেমিক ফোক কয়ারের শিল্পীরা নাচ ও গান পরিবেশন করবেন।
এতে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার এ. নিকোলায়েভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিজ্ঞপ্তি।