প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতার্তদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের লক্ষ্যে চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (্সিএমবিএ) আয়োজন করছে উন্মুক্ত কনসার্টের। ৫ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠেয় কনসার্ট শুরু হবে বেলা তিনটা থেকে। চলবে রাত সাড়ে নয়টা পর্যন্ত। শীতার্তদের সাহায্যে প্রতিবছর আয়োজন করা হয় এই কনসার্ট। এতে চট্টগ্রামের ব্যান্ডগুলো গান পরিবেশন করে।
ইতিমধ্যে সিএমবিএ শীতবস্ত্র সংগ্রহ শুরু করেছে। শীতার্তদের জন্য গরম কাপড় (বেশি পুরোনো নয়) কিংবা নগদ অর্থ দিয়ে আপনিও বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত। বিস্তারিত জানা যাবে মুঠোফোনে ০১৮১৯১৭২৯৩৩ ও ০১৮১৯১৮০০৭১) বিজ্ঞপ্তি।