শিল্পকলায় চলচ্চিত্র উৎসব আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলচ্চিত্রকে ঘিরে এবার এক ব্যতিক্রমী আয়োজন করেছে শিল্পকলা একাডেমী। ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ স্লোগান নিয়ে একযোগে ৬৪ জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে ১৫ দিনের চলচ্চিত্র উৎসব। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধন করা হবে প্রদর্শনীর। চট্টগ্রামে ১৫ দিনে দেখানো হবে ২২টি দেশীয় চলচ্চিত্র। এতে কোনো টিকিট বা পাস লাগবে না।
উৎসবে দেখানো হবে মাটির ময়না, বৈষম্য, সীমানা পেরিয়ে, কাচের দেয়াল, সূর্য–দীঘল বাড়ি, সুতপার ঠিকানা, পদ্মা নদীর মাঝি, এমিলের গোয়েন্দা বাহিনী, মেঘের অনেক রং, আমার বন্ধু রাশেদ, গেরিলা, সুতরাং, কমন জেন্ডার, রানওয়ে, বৃহন্নলা, কিত্তনখোলা, ঘাসফুল, আধিয়ার, লালন, ঘুড্ডি, সারেং বৌ, মৃত্তিকা মায়া । বিজ্ঞপ্তি