শিল্পকলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৮ মার্চ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতার আয়োজন করছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখা।
এতে তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক বিভাগে শিশু থেকে তৃতীয় শ্রেণি, খ বিভাগে চতুর্থ থেকে সপ্তম শ্রেণি ও গ বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণি। বিষয়: আবৃত্তি, চিত্রাঙ্কন, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, বঙ্গবন্ধুকে নিয়ে গান, সাধারণ ও লোক নৃত্য। প্রতিযোগীরা ১৪ মার্চের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবে। প্রতি বিষয়ে বিজয়ী প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারীদের পুরস্কার ও সনদ দেওয়া হবে। ফরম পাওয়া যাবে: বুক মার্ক (চেরাগী পাহাড়), ইনভেন্ট ফ্যাশন (মিমি সুপার মার্কেট, চতুর্থ তলা), ডায়মন্ড হেভেন (আখতারুজ্জামান সেন্টার তৃতীয় তলা, আগ্রাবাদ), শফির দোকান (শিল্পকলা একাডেমি), নাদিরা বুকর্স (হক মার্কেট, বহদ্দার হাট)। বিস্তারিত জানা যাবে মুঠোফোন নম্বরে (০১৯১৩৬৯৭১৪৯ ও ০১৮১৪৩১৪৭১৮)। বিজ্ঞপ্তি।