শিল্পকলায় বৈজ্ঞানিক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ২১ জুন শিল্পকলা একাডেমীর গ্যালারি চত্বরে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে এলিট পেইন্ট ও সুপার গ্রুপ। ‘এই ধরিত্রী আমারও’ শিরোনামে আয়োজিত চিত্র প্রদর্শনীর সমাপনী উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন।
সেমিনারে সভাপতিত্ব করেন সুপার গ্রুপ অব কোম্পানিজের উপব্যবস্থাপনা পরিচালক সাজির আহমেদ। এতে বক্তব্য দেন শফিক হায়দার চৌধুরী, নাসিমা আক্তার, ওয়াদুদ খান, সাব্বির আহমেদ, নূরে আকবর চৌধুরী, সুব্রত দেব প্রমুখ। বিজ্ঞপ্তি।