শিল্পকলায় রবীন্দ্র উৎসব আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, চট্টগ্রাম বিভাগীয় শাখার তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব আজ বৃহস্পতিবার থেকে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শুরু হচ্ছে। বিকেল পাঁচটায় উৎসব উদ্বোধন করবেন শহীদজায়া বেগম মুশতারি শফী। অনুষ্ঠানের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে সেমিনার। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন শিল্পী মিহির কুমার নন্দী। আলোচনায় অংশ নেবেন কবি অরুণ দাশগুপ্ত, শিল্পী সালমা আকবর ও ড. চঞ্চল খান। এ ছাড়াও প্রতিদিন থাকবে মুক্ত আলোচনা ও শিল্পীদের পরিবেশনায় গান। বিজ্ঞপ্তি।