প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর প্রযোজনায় স্বপ্ন ও দ্রোহের নাটক সূর্যসেন ২৩ নভেম্বর শনিবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে। নাটকটি রচনা করেছেন শোভনময় ভট্টাচার্য্য ও নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার। সুর ও আবহ সংগীত পরিকল্পনা ডা. দীপংকর দে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামসুল কবির, শাহীনুর সরওয়ার, সুজিত দাশ, সাইফুল ইসলাম, তৌহিদ হাসান, নাজিম উদ্দিন, বিটু ভৌমিক প্রমুখ। বিজ্ঞপ্তি।