শিল্পকারখানায় পরিবেশ আইনবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় গত ২৭ জুন শিল্পকারখানায় পরিবেশ রক্ষা, পরিবেশ আইন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্ণফুলী সার কারখানার (কাফকো) প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত এই কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন শিল্পকারখানার কর্মকর্তারা অংশ নেন।
কাফকোর প্রধান পরিচালনা কর্মকর্তা শেখ শফি আহমদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার আলেফুদ্দিন। এতে মূল আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমদ, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউফএল) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবু তাহের চৌধুরী, ডাই অ্যামোনিয়া ফসফেট সার কারখানার (ডিএপিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় বাংলাদেশের বর্তমান পরিবেশ, জলবায়ু পরিবর্তন, পানি দূষণ ও বাংলাদেশের পরিবেশ সম্পর্কিত আইন ও নীতিমালা সম্পর্কে বিশদ আলোচনা হয়। কর্মশালা সঞ্চালনা করেন কাফকোর কর্মকর্তা আলী আশরাফ।
—আনোয়ারা প্রতিনিধি