শিল্পপণ্য মেলায় সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক শিল্পপণ্য ও বাণিজ্য মেলায় (সিআইটিএফ) সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণ করা হবে। ১৭ ফেব্রুয়ারি মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে মেলা কমিটির কো-চেয়ারম্যান আশিক ভূঁইয়া বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর ও চেম্বারের উদ্যোগে আমরা এ কার্যক্রম গ্রহণ করেছি। সুন্দরবনকে সংরক্ষণ ও প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোটদানে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা মেলায় বিনা মূল্যে একটি স্টল বরাদ্দ দিয়েছি।’ চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কাল শুরু হচ্ছে মেলা। আজ রোববার মেলার অনুষ্ঠানিক উদ্বোধন হবে নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে।  নিজস্ব প্রতিবেদক