সাদার্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালায় বক্তারা
শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে ফলপ্রসূ বিপণন পরিকল্পনাইগুরুত্বপূর্ণ
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ফলপ্রসূ বিপণন পরিকল্পনাবিষয়ক এক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা আয়োজন করে সাদার্ন ক্যারিয়ার প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (এসসিপিডিসি) এবং ইনিস্টিটিউট অব ম্যানেজমেন্ট ইনফরমেশন টেকনোলজির (আইএমইটি)। এতে মুখ্য আলোচক ছিলেন মুঠোফোন কোম্পানি রবির মহাব্যবস্থাপক (বিক্রয় ও সেবা) সাজিদ ইকবাল। তিনি ফলপ্রসূ বিপণন ব্যবস্থাপনার লক্ষ্য, উদ্দেশ্য ও কৌশল কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। এই সময় তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শরীফুজ্জামান।
তিনি বলেন, যেকোনো শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে ফলপ্রসূ বিপণন পরিকল্পনাই বেশি গুরুত্বপূর্ণ।
পরে প্রধান অতিথি কর্মশালায় নেওয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। বিজ্ঞপ্তি।