শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি প্রতিযোগিতা সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাসিক্যাল ফটো গ্যালারির আয়োজনে ১৯ মার্চ নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে হয়ে গেল সপ্তম শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি স্বর্ণপদক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সংগঠনের পরিচালক আবদুল আউয়ালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী। তিনি প্রত্যাশা করেন, এ আয়োজনের মাধ্যমে শিল্পাচার্য জয়নুলের মতো হাজারো শিল্পী বেরিয়ে আসবেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার তালুকদার, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, আবদুর রহিম ও আমিরুল হক। বিজ্ঞপ্তি।