শিল্পী মান্না দের স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি চিটাগাং ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত উপমহাদেশের কিংবদন্তি শিল্পী মান্না দের স্মরণানুষ্ঠান বিসিডিএস ভবনে ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান স্বদেশ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সমাজসেবী দিলীপ কুমার শীল। প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহকারী সম্পাদক অরুণ দাশ গুপ্ত। বক্তব্য দেন ট্রাস্টের মহাসচিব অরুণ কান্তি মল্লিক, লোককবি কল্পতরু ভট্টাচার্য, অধ্যাপক রাজীব বিশ্বাস, রুপক মজুমদার, ভগীরথ দে, অধ্যাপক রুপন ধর প্রমুখ। কথামালার ফাঁকে গান করেন সুমন সেন, জয়া দত্ত, ডা. বিবরণ দাশ, লিটন সেন, টিনা দাশ ও বৃষ্টি মজুমদার। শেষে প্রয়াত শিল্পী মান্না দের কালজয়ী গানগুলো একে একে পরিবেশন করেন কণ্ঠশিল্পী রাজীব ভট্টাচার্য। বিজ্ঞপ্তি।