শিল্পী হাসি চক্রবর্তীর স্মরণানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও চারুশিল্পী সম্মিলনের উদ্যোগে শিল্পী হাসি চক্রবর্তীর স্মরণানুষ্ঠান সম্প্রতি চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রবীন্দ্রসংগীতশিল্পী শ্রেয়সী রায়ের শোকসংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর হাসি চক্রবর্তীর স্মৃতিচারণা করেন শিল্পী খাজা কাইয়ুম, নাজলী লায়লা মনসুর, অলক রায়, আবদুল্লাহ খালিদ, মনসুরুল করিম, আবুল মনসুর ও নাসিমা মাসুদ। পাশাপাশি বক্তব্য দেন জিয়াউদ্দীন খান, কমল সেনগুপ্ত ও সুব্রত বড়ুয়া। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিজন মজুমদার। স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের সভাপতি আহমেদ নেওয়াজ। বিজ্ঞপ্তি।