শিল্পীদের নিয়ে ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান শিল্পীদের নিয়ে চালু করেছে একটি ওয়েবসাইট। সাইটে বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সংবর্ধনা ও বিশেষ দিনসহ যেকোনা বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য পছন্দসই গান, নাচ বা ডিজে শিল্পীদের বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। বিডি টেকনোলজি নামের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি করা এই সাইটের নাম আর্টিস্ট ব্যাংক। সাইটের ঠিকানা: www.artistbank.org.সাইটটি প্রসঙ্গে বিডি টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু সাইদ প্রথম আলোকে বলেন, ‘এই সাইটের মাধ্যমে সরাসরি যোগাযোগের ফলে অযথা সময়ক্ষেপণ ও আর্থিক জটিলতার হাত থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা রক্ষা পাবেন। আশা করি, এতে বিনোদন জগতে এক নতুন দিগন্তের সূচনা হবে।’ আর্টিস্ট ব্যাংকে বহু শিল্পীর তথ্য ও যোগাযোগের ঠিকানা দেওয়া আছে, যেখান থেকে কম সময়ে কাঙ্ক্ষিত শিল্পীকে খুঁজে বের করা সহজ হবে। এতে কোনো অনুষ্ঠানের প্রয়োজনে উদ্যোক্তাদের শিল্পী খুঁজে নেওয়ার কাজটাও অপেক্ষাকৃত সহজ সাধ্য হবে। এ ছাড়া, এই সাইটে গিয়ে যেকোনো শিল্পী বিনা মূল্যে নিবন্ধনের (রেজিস্ট্রেশন) মাধ্যমে তাঁর প্রয়োজনীয় তথ্য জমা রাখতে পারবেন। আর নিবন্ধিত শিল্পীদের তথ্যভান্ডার থেকে যে যার প্রয়োজন মতো শিল্পীকে বুকিং দিতে পারবেন। যা ওই শিল্পীর ই-মেইল এবং মুঠোফোন (মোবাইল) নম্বরেও ‘বুকিং নোটিফিকেশন’ হিসেবে চলে যাবে।  নিজস্ব প্রতিবেদক