শিশির সুস্থ হতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশির
শিশির

হালিশহরের আলহাজ মোহাম্মদ আলী সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শিশিরের এ বছর জেএসসি পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু ক্যানসারে আক্রান্ত শিশির শুয়ে আছে বিছানায়। তার গার্মেন্টসকর্মী মা চম্পা দাশের কাছে সবকিছুই দুঃস্বপ্নের মতো। আঁচলে মুখ ঢেকে চোখের জল ফেলতে ফেলতে ছেলের সুস্থতা কামনা করছেন তিনি।
শিশিরের পায়ের হাড়ে বাসা বেঁধেছে ক্যানসার। এ রোগের সুচিকিৎসা বাংলাদেশে হয় না। এ জন্য শিশিরকে যেতে হবে ভারতের চেন্নাইয়ে। প্রয়োজন সাত-আট লাখ টাকা, যা তার পরিবারের পক্ষে সংগ্রহ করা অসম্ভব।
শিশিরের পরিবার বলতে আছে কেবল এক মা। বয়স যখন দুই বছর সাত মাস, তখনই সে বাবাকে হারিয়েছে। তার বাবা মৃত শিবু দাশের স্মৃতিকে আঁকড়ে ধরে মা চম্পা দাশ চেয়েছিলেন একমাত্র সন্তান শিশিরকে বড় করতে। চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় ছেলের কথা ভেবে দিনমান কাজ করেন তিনি। তাঁর সব স্বপ্ন কি এভাবে হারিয়ে যাবে? সমাজের বিত্তবান মানুষের সাহায্যই পারে স্বামীহারা এক মায়ের কোলে তাঁর একমাত্র সন্তানকে ফিরিয়ে দিতে। শিশিরকে সাহায্য পাঠানোর ঠিকানা: চম্পা দাশ, ডাচ্–বাংলা ব্যাংক সঞ্চয়ী হিসাব নম্বর: ১৮৮.১৫১.৪৩৪৭৬, বিকাশ নম্বর: ০১৮৬৬১২৬৪৫৩, অথবা ০১৮৪৩৪০৩৬০৪। বিজ্ঞপ্তি।