শিশু অধিকার সনদ নিয়ে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু অধিকার নিশ্চিত ও শিশুশ্রম হ্রাস করতে সবাইকে বিষয়টি উপলব্ধি করতে হবে, সচেতন হতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রয়াস থাকলে শিশু অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব।
গত সোমবার নগরের একটি হোটেলে শিশু অধিকার সনদের ঐচ্ছিক চুক্তি–বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল জলিল সভায় সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু–বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাহমিনা বেগম। এ ছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, ওয়ার্ড কাউন্সিলর, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স, শিশু ফোরামের সদস্য, অভিভাবক, উন্নয়নকর্মী ও গণমাধ্যমের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি তাহমিনা বেগম বলেন, সরকার শিশুদের অধিকার সুরক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম চলবে। বিজ্ঞপ্তি