প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিস্ট্রিক্ট অ্যাকশন কলাবরেটিভ (ডাক) দলের উদ্যোগে প্রতিবন্ধী ও স্বাভাবিক শিশুদের দিনব্যাপী আন্তক্রীড়া প্রতিযোগিতা ১৮ মে শিশু একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক বন্দনা দাশ। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কামরুল হাসান। প্রতিযোগিতায় মোট চারটি বিভাগে অংশ নেওয়া শিশুদের মধ্যে ছিল ২০ জন প্রতিবন্ধী ও ১০ জন স্বাভাবিক শিশু। প্রতিযোগিতার তত্ত্বাবধানে ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিসির নির্বাহী পরিচালক লুৎফুন্নেছা রূপসা। সমাপনী বক্তব্য দেন ডাক টিমের সদস্য আনোয়ারা আলম। বিজ্ঞপ্তি।