শিশু একাডেমীতে নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, হাজার বছর ধরে বাঙালি জাতি তার কৃষ্টি ও সংস্কৃতি রক্ষা করে চলেছে। ঋতু পরিক্রমায় অগ্রহায়ণে গ্রামবাংলার ঘরে ঘরে নতুন ফসল, ধান কাটা ও পিঠা উৎসবে আনন্দের কমতি নেই। তাই চিরায়ত এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। ২০ নভেম্বর বিকেলে চট্টগ্রাম শিশু একাডেমীতে নবান্ন উৎসব উপলক্ষে অনুষ্ঠিত পিঠা প্রদর্শনী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন একাডেমীর জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জি এম আব্দুস সালাম। বক্তব্য দেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) এসএম আবদুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৌলতুজ্জামান খান, ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, রেহানা বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিলুর রহমান, আনিসুল হক প্রমুখ। অনুষ্ঠানে শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, পিঠা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।