শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে সচেতন হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে পৃথক অবহিতকরণ সভায় সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
বেসরকারি সংগঠন ব্র্যাকের আয়োজনে গত বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলা কৃষি প্রশিক্ষণকেন্দ্রে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদার করার বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিমের সভাপতিত্বে ও জেলা ব্র্যাক প্রতিনিধি অরুন কুমার দাসের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউছুপ, ফেনী প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার, সাবেক সভাপতি মো. আবু তাহের, শিক্ষক নেতা আলী হায়দার ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম।
অপরদিকে গত মঙ্গলবার বেসরকারি সংগঠন বিটার আয়োজনে উপজেলা মিলনায়তনে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে আরেকটি অবহিতকরণ সভা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বিবি তহুরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।